ইউটিউবের বিল্ট-ইন মেসেজিং ফিচার বন্ধ হয়ে যাচ্ছে। ১৮ সেপ্টেম্বরের পর ফিচারটি আর ব্যবহার করা যাবে না। ওয়েব সংস্করণের পাশাপাশি ইউটিউবের অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্ম থেকেও মেসেজিং ফিচারটি সরিয়ে নেয়া হবে।

ভিডিও ‘ইন-অ্যাপ’ শেয়ার করার জন্য ২০১৭ সালে ইউটিউব একটি মেসেজিং সেবা চালু করে। খবর দ্য ভার্জ'র।

গুগলের পক্ষ থেকে ইউটিউবের সাপোর্ট পেজে জানানো হয়েছে, দুবছর আগে ইউটিউবে ডাইরেক্ট মেসেজের মাধ্যমে ভিডিও শেয়ার করার ফিচার নিয়ে আসা হয়। তবে ইউটিউবের মেসেজিং সেবা বন্ধ করে দেওয়ার বড় কারণ হলো গ্রাহকরা এই সেবা খুব একটা ব্যবহার করেন না।

বেশিরভাগ মানুষ হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, উইচ্যাটের মতো অ্যাপ ব্যবহার করে থাকেন। ফলে ইউটিউবের ওই সেবা সম্পর্কে অনেকে জানেনও না।

শুধু এটা নয়, সম্প্রতি একাধিক সেবা বন্ধ করে দিয়েছে ইউটিউব। এর মধ্যে আছে ট্রিপ প্ল্যানিং অ্যাপ গুগল ট্রিপস, গুগল অ্যালো এবং গুগল প্লাস।

এএস