ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলওয়ে গেটের কাছে ট্রাকের সংঘর্ষে লাবু মিয়া (২০) নামে এক হেলপার নিহত হয়েছেন।
সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাবু ঝিনাইদহ সদর উপজেলার আদগোপালপুর গ্রামের আলম খন্দকারের ছেলে। এ ঘটনায় আহত চালকসহ তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জাকির হোসেন জানান, ভোরে ট্রেন যাওয়ার সময় গেট বন্ধ ছিল। এ সময় দাঁড়ানো ঢাকাগামী ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৬-৪০৪৫) সঙ্গে পেছনের ট্রাকটির (ঝিনাইদহ ট-১১-১০৭১) সংঘর্ষ হয়। এতে পেছনের ট্রাকের হেলপার ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক দুইটি দুমড়ে-মুচড়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
এমএম





