চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আনন্দধান গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় শরিফুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৩ মার্চ) বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শরিফুল আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের উত্তরপাড়ার আব্দুল জলিলের ছেলে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমবি