মাদারীপুরের শিবচরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক রোগী মারা গেছেন। এনিয়ে ডেঙ্গুতে এ পর্যন্ত জেলায় ৬ জনের মৃত্যু হলো। হাজী আবদুল মজিদ (৭৫) নামে
আজ (১৪ আগস্ট) বুধবার ভোর রাতে শিবচরের নিজ হাজী বাড়িতে আবদুল মজিদের (৭৫) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।
তিনি গত এক সপ্তাহ ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা নিয়ে ছিলেন।
আব্দুল মজিদের ছেলে এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, আমার আব্বাকে গত এক সপ্তাহ ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা করিয়েছি। তার শরীরে প্লাটিনাম ২০ হাজার ছিল। ঢাকা থেকে শিবচরে গতকাল (১৩ আগস্ট) সন্ধ্যার দিকে আসেন। আজ ভোর রাতে তিনি মারা যান।
মাদারীপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত ৬ জন ডেঙ্গুরোগী মারা গেছেন। যার মধ্যে কালকিনি ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা গেছেন।
বাকি ৪ জন ফরিদপুর মেডিকেল কলেজ, বরিশাল মেডিকেল কলেজ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।
এমবি





