চট্টগ্রামের কয়েকটি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিন ও রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৬৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি আছেন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, শুক্রবার দিন ও রাতভর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬৭ জন, নিয়মিত মামলায় ১২ জন ও নাশকতার মামলায় জামায়াত ও শিবিরের ৩ জনসহ মোট ৮২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এআর