কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকচাপায় তানিয়া ইসলাম (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। তানিয়া ভেড়ামারার ডিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
শনিবার দুপুরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারমাইল নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানায়, তানিয়া ষোলদাগ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা শেষ করে বান্ধবীদের সঙ্গে বাড়ি ফিরছিল। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারমাইলে যাত্রী ছাউনীর সামনের রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তানিয়ার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। নিহত তানিয়া ভেড়ামারা উপজেলার বারমাইল এলাকার মৃত জহুরুল ইসলামের মেয়ে।
ইআর





