মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে আজ শুক্রবার সকালে একটি লঞ্চে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা জব্দ করেছে কোস্টর্গাড। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পাগলা কোস্টগার্ডের পেটি অফিসার মো. নুরুজজ্জামান জানান, বরগুনা থেকে সদরঘাটগামী এমভি নুসরাত-২ নামের একটি লঞ্চে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা জব্দ করা হয়।

পরে জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

এমই