রাজধানীর বাড্ডা থানার আফতাবনগর এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. মুসা (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন ওয়াহিদুল ইসলাম (২৬) নামে আরও এক শ্রমিক।

শুক্রবার (২৫ মার্চ) বিকেলে ভূঁইয়া বাড়ি এলাকার একটি নির্মাণাধীন চারতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুসা রংপুর জেলার কোতোয়ালি থানার তোফাজ্জল হোসেনের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত মুসার সহকর্মীরা জানান, ভূঁইয়া বাড়ি এলাকায় একটি ৪তলা নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন তারা। এ সময় মুসা ও ওয়াহিদুল নিচে পড়ে যান।

তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মুসাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ওএফ