বৈশাখের আগেই মাত্র ২৫ মিনিটের ঝড়ে পুরো খাগড়াছড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ে দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
এ ছাড়া ঝড়ের সময় বজ্রপাতে মাটিরাঙ্গা উপজেলার বর্নাল এলাকার মিন্টু ত্রিপুরা (৫৫) নামে সাবেক এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
গতকাল সোমবার সন্ধ্যায় খাগড়াছড়ির ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু জানান, ঝড় হাওয়ার সঙ্গে বজ্রপাত হলে সাবেক সেনা সদস্য মিন্টু ত্রিপুরা মারা যান।
খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক সাংবাদিকদের জানান, ঝড়ে আম, লিচু, কাঁঠাল ও কলাগাছ ছাড়া সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
এসএম





