হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে ২বোনের মৃত্যু হয়েছে।

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ফরিদপুর গ্রামের এখলাস মিয়ার মেয়ে নিহা (৮) ও এখলাসের ভাই আব্দুল আহাদের মেয়ে সাকি (৭)। নিহা ও সাকি উভয়ই স্থানীয় পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী।

এলাকাবাসী জানান, বিকালে নিহা ও সাকি তাদের বাড়ির আঙিনায় খেলা করছিল। এক পর্যায়ে পরিবারের সবার অগোচরে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে নিহা ও সাকিকে পুকুর থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

বাহুবল মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মোক্তাদির হোসেনবিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ