গাজীপুরে ট্রাক চাপায় অজ্ঞাত (৪০) এক নারী নিহত হয়েছেন। রোববার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
কোনাবাড়ী হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ জানান, শনিবার দিবগত রাত সাড়ে ৮টার দিকে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুরগামী একটি ট্রাক ওই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এআই





