বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক হত্যা, গুম, গ্রেফতার ও নির্যাতন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহাবস্থানের দাবিতে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ৩ দিন ব্যাপি ধর্মঘটের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে ছাত্রদল।
আজ সকাল ৮ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলটি ঢামেক বহিঃবিভাগের ফটক থেকে শুরু করে দোয়েল চত্বরে পৌঁছালে পুলিশি ধাওয়ায় পন্ড হয় ।
ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক- মোঃ মিজানুর রহমান সোহাগের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান খান; সহ-সাংগঠনিক সম্পাদক- আমীর আমজাদ মুন্না, আশরাফ ফারুকী হিরা; ক্রীড়া সম্পাদক- সৈয়দ মাহমুদ; পাঠাগার সম্পাদক- মেহেদী হাসান; স্কুল-বিষয়ক সম্পাদক- আরাফাত বিল্লাহ খান; বুয়েট ছাত্রদল সভাপতি- কে এম এস মুসাব্বির শাফি; রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক- আরাফাত রেজা আশিক; মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক- মোঃ শামীম ইকবাল খান; ঢাকা কলেজ ছাত্রদলের যোগাযোগ-সম্পাদক- খায়রুল ইসলাম; ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস.এম. হলের ছাত্রদল নেতা- মোঃ মামুন খান, হাবিবুল বাশার; এফ.রহমান হলের- মাহবুব রব্বানী জয়; জহু হলের- মোঃ সাইফুল ইসলাম; মহসিন হলের- শরীফ মাহমুদ; কবি জসিম উদ্দিন হলের- মোঃ মাসুদুর রহমান; অমর ২১শে হলের- রাফিউল মুরসালিন খান লিয়ন।
আরো উপস্থিত ছিলেন, বে-সরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা- মনির হোসেন, খন্দকার খোরশেদ আলম লোকমান ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক- ওবায়দুল ইসলাম সাগর; ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রদল নেতা- ফয়সাল আহমেদ রকি; ঢাকা কলেজ ছাত্রদল নেতা- মিনহাজুল আবেদিন নান্নু, বনী আমিন সোহাগ; তেঁজগাও কলেজ ছাত্রদল নেতা- ইয়াছিন ভূইয়া; ঢাকা পলিটেকনিক কলেজ ছাত্রদল নেতা- ফয়সাল আহম্মেদ সোহেল প্রমুখ ।
ইআর





