সাতক্ষীরা জেলায় নাশকতার অভিযোগ ও মামলায় বিএনপি-জামায়াতের দুই কর্মীসহ ৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির এক ও জামায়াতের একজন কর্মী আছে।

অন্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।

এমকে