হবিগঞ্জের ৯ থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩৪ আসামিকে গ্রেফতার করেছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ২২ জন ও নিয়মিত এবং অন্যান্য মামলার ১২জন আসামি রয়েছে।
জেএ





