জামায়াতের ডাকা দ্বিতীয় দফা হরতালের সমর্থনে ও মীর কাসেম আলীকে দেয়া ফাঁসির আদেশের প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মারমুখি হয়ে উঠেছে জামায়াত- শিবির।

রোববার দুপুরে চিটাগাংরোডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আহসানউল্লাহ সুপার মার্কেটের সামনে দু’টি টায়ারে আগুন ও মুক্তি সরণির সামনে ছয়টি যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে জামায়াত-শিবির কর্মীরা।

দায়িত্বরত পুলিশ টিম তাৎক্ষণিক তাদের মিছিলে ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় তারা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, হরতালের সমর্থকরা নাশকতার উদ্দেশে রাস্তায় মিছিল নিয়ে বের হওয়ার সাথে সাথেই আমরা তাদের প্রতিহত করেছি এবং তাদের মিছিলটি ছত্রভঙ্গ করে দিয়েছি। তারা বড় ধরনের নাশকতা ঘটাতে পারেনি।

কেএইচ