মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে মো. আরিফ হোসেন কাজল (২৭) নামে ডেঙ্গু আক্রান্ত এক যুবক মারা গেছেন।
তিনি উপজেলার ওয়ার্শি ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. আলম মিয়া।
গত বুধবার রাতে কুমুদিনী হাসপাতালে এম.এম.এ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরিফ উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের মো. আলম খন্দকারের ছেলে। তিনি মির্জাপুর সরকারি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র ছিলেন।
জানা গেছে, গত ৪ আগস্ট প্রচণ্ড জ্বর অনুভব করলে দ্রুত আরিফকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
কুমুদিনী হাসপাতপালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় জানান, গত ৪ আগস্ট আরিফ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হয়। পরে রক্তের প্লাটিলেট কমে অবস্থার মারাত্মক অবনতি ঘটে। বুধবার সন্ধ্যায় আরিফের মৃত্যু হয়।
বর্তমানে কুমুদিনী হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানিয়েছেন।
এএস





