শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস, ছাত্র ও শিক্ষক নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির গাজীপুর মহানগরী।
সোমবার সকাল পৌনে ৮টায় নগরীর সাইনবোর্ড এলাকায় শাখা সেক্রেটারি আহমেদ ইমতিয়াজের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় স্কুল সম্পাদক মতিউর রহমান, মহানগরী সাংগঠনিক সম্পাদক ইশমাম আবদুল্লাহসহ অন্যান্যরা।
মিছিল পরবর্তী সমাবেশে মতিউর রহমান বলেন, সরকারের ছত্রছায়ায় ছাত্রলীগ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক নৈরাজ্য ও সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। ক্যাম্পাসগুলো বন্ধ হয়ে শিক্ষার ব্যাঘাত ঘটছে।
ছাত্রলীগ নির্যাতন থেকে রক্ষা পাচ্ছে না ছাত্র-ছাত্রী এমনকি শিক্ষকরাও। জাতি গঠনে সুষ্ঠ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবী জানান তিনি।
এআর





