পিরোজপুরের জিয়ানগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে।

শুক্রবার জিয়ানগর প্রেসক্লাব রোড থেকে উপজেলা প্রশাসনিক ভবন পর্যন্ত এক বর্ন্যাঢ্য র‌্যালী হয়।

র‌্যালী শেষে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা বেগম, আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ এম মতিউর রহমান, সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামন, কৃষি অফিসার অমিতাব মন্ডল, পি.আই.ও সফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আঃ লতিফ হাওলাদার, মৃক্তিযোদ্ধা স্বপন কুমার ডাকুয়া, যুবলীগ নেতা শাহীন গাজী, আঃ রাজ্জাক, ছাত্রলীগ নেতা শাহিন, রিয়াজুল ইসলাম লিটন প্রমুখ।

এসএইচ