বেনাপোলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার জন মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে পুলিশ।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পরিচালিত অভিযানে এই চার মাদক ব্যবসায়ী আটক হয়।

আটককৃতরা হলেন-বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নুর হকের ছেলে আমিরুল ইসলাম (৩৫), মহর আলীর ছেলে হাফিজুর রহমান (৩২), রমজান ধাবকের ছেলে মশিয়ার রহমান (২৮) ও ভবারবেড় গ্রামের কালুর ছেলে মোস্তফা (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ভারতীয় ৬০ বোতল ফেনসিডিল, ৪০ পুরিয়া গাজাসহ ৪ জনকে আটক করা হয়েছে।

অপর দিকে রাত ৯টায় বর্ডার গার্ড বিজিবির সদস্যরা বেনাপোল থেকে ছেড়ে আসা ফেম পরিবহনে বিশেষ কায়দায় রাখা দু‘টি কাঠের বাক্স থেকে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

মঙ্গলবার দুপুরে আটকৃতদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানানো হয়।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই