রাজধানীর বনানী থানার আমতলী মসজিদ সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ঠিকানা তাৎক্ষনিক জানা যায়নি।।
বনানী থানার এসআই হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রেললাইন দিয়ে হাঁটার সময় চলন্ত ট্রেন ওই যুবককে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]