রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অস্ত্র ও চার রাউন্ডগুলিসহ রিনেট ও হিরোক নামে ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করা হয় বলে জানা যায়।

ইফতেখার শাহরিয়ার সিরাজগঞ্জের জেলা দায়রা জজ আব্দুস সালেকের ছেলে ও আইন বিভাগের শিক্ষার্থী। আটকের পরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে করাগারে প্রেরণ করা হয়েছে।

মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, অস্ত্রসহ আটক ছাত্রলীগের ওই দুই কর্মীর বিরুদ্ধে কাজলা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ নুরুল কবির বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজশাহী মুখ্য মহানগর হাকিমের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করার নির্দেশ দেন।

ঢাকা,১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ