ঝিনাইদহ শহরের চাকলা পাড়া থেকে ১০ বোতল ফেনসিডিলসহ উজ্জ্বল চৌধুরী বাবু (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। উজ্জ্বল চাকলাপাড়া এলাকার গোলাম মওলার ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাকলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ বাবুকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ফেনসিডিল বিক্রি করে আসছিলেন।
কেএইচ





