লালমনিরহাট সদর উপজেলার ৪ ইউনিয়নের ৪শ বন্যাদুর্গত মানুষকে শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নগদ টাকা ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যাদুর্গতদের প্রত্যেককে নগদ ১ হাজার টাকা ও ১০ কেজি করে চাল দেওয়া হয়।

শনিবার সকালে থেকে বিকাল পর্যন্ত লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট, রাজপুর, খুনিয়াগাছ ও মোগলহাট ইউনিয়নের বন্যাদুর্গত ৪ শতাধিক লোকজনের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।

এসময় অন্যান্যদের মধ্যে লালমনিরহাট-৩ (সদর উপজেলা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ দুলাল এমপি, আওয়ামী লীগ নেতা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমানসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই