২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালে পাবনায় বিক্ষোভ মিছিল করেছে পাবনা পৌর বিএনপির নেতাকর্মীরা।

সকালে পাবনা শহরের নূরপুর ডাকবাংলোর কাছে পৌর বিএনপির কর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে।

এদিকে, হরতাল চলাকালে পাবনা থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছাড়েনি। তবে সিএনজি চালিত অটোরিকশা, রিকশা, বাইক চলাচল স্বাভাবিক।

এ ছাড়া নাশকতার আশঙ্কায় পুলিশ জেলার ১১টি থানায় বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৪১ কর্মীকে আটক করেছে।

সহকারী পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান, হরতাল অবরোধে এখন পর্যন্ত পাবনায় কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। তবে নাশকতার আশঙ্কায় পুলিশের চলমান অভিযানে বিএনপি-জামায়াতের ৪১ কর্মীকে আটক করা হয়েছে।


ইআর