মুখে যতই নিয়ন্ত্রণের কথা বলি, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এমন মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‌‘মুখে যতই নিয়ন্ত্রণের কথা বলি না কেন, ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। নামমাত্র কর্মসূচি পালন করা যাবে না। তাতে কোনো লাভ হবে না।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের ক্যামেরার সামনে ফটোসেশন করলে হবে না। প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে।’

এ সময় নিখোঁজ সাংবাদিক মুশফিকুর রহমানের উদ্ধারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেন সেতুমন্ত্রী। একই সঙ্গে মিডিয়া না থাকলে বিএনপি যে একটা রাজনৈতিক দল তা খুঁজেও পাওয়া যেত না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এএস