যশোরের বেনাপোলের শার্শায় ১০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ রোজিনা বেগম(২৯) নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।

সোমবার (০১ আগস্ট) ভোর ৬ টার দিকে শার্শার নাভারণ রেলওয়ে কলোনিপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নারী ওই এলাকার জামির শেখের স্ত্রী।

র্যাব জানান, তাদের কাছে গোঁপন সংবাদ আসে নাভরণ এলাকায় এক নারী মাদক ব্যবসায়ীর বাড়িতে মাদক কেনা-বেচা চলছে। এসময় র্যা ব সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট(নেশা জাতীয়) পাওয়া যায়।

র্যাব-৬ এর (ডিএডি) কাওছার আজম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীকে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

এমআইএস