অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এসব কর্মসূচি পালন করা হয়। অধ্যক্ষ প্রকৌশলী মুনির হোসেনসহ চার শিক্ষকের দুর্নীতির প্রতিবাদে চলমান আন্দোলনের পঞ্চমদিনে গড়াল।
শিক্ষার্থীরা ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এরপর মহাসড়কের দু'পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ ব্যাপারে অধ্যক্ষ প্রকৌশলী মুনির হোসেন বলেন, ছাত্ররা যে বিষয় নিয়ে আন্দোলন করছে, আসছে তা সঠিক নয়।
ঢাকা, ১১ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, এআর





