প্রেস বিজ্ঞপ্তি : “সমাজ পরিবর্তনের অঙ্গিকার” এ স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফেনী রেল স্টেশনে ছিন্নমূল শিশুদের স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়।
সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান এম শরীফ ভূঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোশাররফ হোসেন মিলন, ফেনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন, স্টেশন মাস্টার মাহবুবুর রহমান, যুব মহিলালীগের যুগ্ম আহবায়ক আফসানা মিমি, ফাউন্ডেশনের সহ-পরিচালক কামাল উদ্দিন, কবি সাহিদা সাম্য লীনা, কবি সজীব ওছমান, মোহাম্মদ রিয়াদ হোসেন, শহীদুল ইসলাম ছোট্টন, ব্যবসায়ী মওদুদ আহমেদ রনি, নাছির উদ্দিন, মেহেরাব হোসেন মেহেদী, জহিরুল হক খান সজীব, নজরুল ইসলাম সোহাগ প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ অর্ধ শতাধিক শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, পেন্সিল, রাবারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এসটি





