গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা, চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, প্রাক্তন বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।

শনিবার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রীর টুঙ্গীপাড়ায় পৌঁছানোর কথা থাকলেও কুয়াশার কারণে বিলম্ব হয়।

আজ বিকাল ৩টার দিকে ঢাকার উদ্দেশে গোপালগঞ্জ ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এমকে