কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় শিরিনা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০১ অক্টোবর) দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিন ভোরের দিকে উপজেলার রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
শিরিনা ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। সে চলতি বছরের ০২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার্থী হিসেবে দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিল।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ্ জানান, শিরিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমবি





