নৌপথে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা।
সোমবার বিকেল থেকে এ কর্মবিরতি চলছে। ফলে আশুগঞ্জ নৌবন্দর থেকে ছয়টি রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
আশুগঞ্জ নৌযান শ্রমিক ফেডারেশনের সমন্বয়ক হাবিবুল্লাহ বাহার কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিক নেতা নামধারী জাহাঙ্গীর ও তার সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে নৌযান শ্রমিকরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।
তাই জাহাঙ্গীর ও তার বাহিনীর সদস্যদের গ্রেফতার এবং নৌপথে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।
অবিলম্বে যদি শ্রমিকদের দাবি মানা না হয় তাহলে কর্মবিরতির পাশাপাশি আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
এমকে





