গাজীপুরের টঙ্গী রেলস্টেশনে ট্রেনের ছাদে ভ্রমণের দায়ে ১০ যাত্রীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই ১০ যাত্রীকে আটক করে মোট এক হাজার টাকা জরিমানা করা হয়।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গী রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয়। এসময় ট্রেনের ছাদে ভ্রমণ করায় ১০ যাত্রীকে আটক করা হয়।

পরে টঙ্গী রেলওয়ে স্টেশন কর্মকর্তা মো. হালিমুজ্জামান ওই ১০ যাত্রীকে ১০০ টাকা করে মোট এক হাজার টাকা জরিমানা করেন।

ট্রেনের ছাদে ভ্রমণ করা সর্ম্পূণ বেআইনি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমই