নোয়াখালী সার্কিট হাউজের ভিআইপি কক্ষ থেকে একটি বিদেশী পিস্তলসহ নৌ মন্ত্রনালয়ের পরিচয়ধারী এক ভুয়া যুগ্ম সচিবকে আটক করে পুলিশে দিয়েছে নোয়াখালী জেলা প্রশাসন।
আটককৃত ব্যক্তি হচ্ছেন ঢাকার ন্যাম ভিলেজ বনানী এলাকার বাসিন্দা নাবিদ এ চৌধুরী। ফেনী জেলার দাগন ভুঁইয়া উপজেলা মাতু ভুইয়া গ্রামের মৃত সিদ্দিক উল্যাহ চৌধুরীর ছেলে।
এ সময় তার ভাড়াকৃত ব্যবহৃত একটি গাড়ী আটক করা হয়। এঘটনায় সোমবার সন্ধ্যায় নোয়াখালী সুধারাম মডেল থানায় সার্কিট হাউসের নিরাপওা প্রহরী আবুল হোসেনও শাহজাহান বাদী হয়ে একটি প্রতারনা মামলা দায়ের করেছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান,শনিবার সন্ধ্যায় আটককৃত নাবিদ এ চৌধুরী নিজেকে নৌ-পরিবহন মন্ত্রনালয়ের যুগ্মসচিব পরিচয় দিয়ে নোয়াখালী সার্কিট হাউজের ভিআইপি কক্ষ পলাশের ৬নং কক্ষে উঠেন।
এ ঘটনায় সুধারাম থানায় একটি প্রতারনা মামলা রুজু করা হয়। রাতেই তাকে আদালতে পাঠালে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়।
তিনি জানান,গত রবিবার সন্ধ্যায় সাড়ে ৭টার সময় নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস সার্কিট হাউস পরিদর্শনে এসে নাবিদ এ চৌধুরীর সঙ্গে কথা বললে তার কথাবার্তা ও আচরনবিধি সন্দেহজনক মনে হলে তার পদবী কর্মস্থল সম্পর্কে অধিকতর খোঁজ খবর নেওয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ড. মোহাম্মদ মাহে আলম, এনডিসি ও তাকে নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটককৃত নাবিদ এ চৌধুরী নিজেকে ভূয়া যুগ্ম সচিব স্বীকার করেন।
এসএইচ





