গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে একই সময় ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপ সভা ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আউয়াল এ আদেশ জারি করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
তিনি বলেন, ফুলছড়ি উপজেলা ছাত্রলীগ ও উদাখালি ইউনিয়ন ছাত্রলীগের মধ্যে দলীয় কোন্দল রয়েছে। উভয়পক্ষ সকালে উপজেলা পরিষদ চত্বরে শোকসভা ও র্যালির আয়োজন করে। এতে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের ১৭শ’ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ফুলছড়ি থানার অফিসার ইন চার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
কেএইচ





