চট্টগ্রামের বাঁশখালী উপজেলার লালমণি নামক পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে রোববার ভোররাতে পাঁচ জনকে আটক করেছে র্যাব-৭।
ঘটনাস্থলকে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র দাবি করে র্যাব জানিয়েছে, সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটকদেরকে জঙ্গি দাবি করে চট্টগ্রাম র্যাব-৭-এর মিডিয়া বিভাগ থেকে বলা হয়েছে, এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এআর





