গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা-জুম্মার ঘর এলাকায় ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে শাহিনুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) ভোরে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক ঝিনাইদহ সদরের সুরাট এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি মডার্ন ফার্মাসিটিক্যালস নামে একটি প্রতিষ্ঠানে লাইনম্যান হিসেবে কাজ করতেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহিনুর ওষুধবাহী কাভার্ড ভ্যান নিয়ে রংপুর যাচ্ছিলেন। ভোর ৪টার দিকে কালিতলা-জুম্মার ঘর এলাকায় পৌঁছুলে কাভার্ড ভ্যানটি সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এতে কাভার্ড ভ্যান থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন শাহিনুর। এ অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

এমকে