ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আলাউদ্দীন (১০) নামে এক তৃতীয় শ্রেণির ছাত্র নিহত হয়েছেন।
বুধবার (১০ মার্চ) বিকেলে উপজেলার মমরেশপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দীন রাণীশংকৈল উপজেলার বড়দাখণ্ড এলাকার কফিল উদ্দীনের ছেলে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। শিশুটির অভিভাবকের সিদ্ধান্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমবি





