খুলনা বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
রোববার (১১ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এইসব তথ্য নিশ্চিত করেছেন।
রাশেদা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য খুলনার ১৪ জন, বাগেরহাটের ২ জন, যশোরের ৬ জন, নড়াইলের ৭ জন, মাগুরার ৪ জন, ঝিনাইদহের ৩ জন, কুষ্টিয়ার ১৩ জন, চুয়াডাঙ্গার ৬ জন ও মেহেরপুরের ৫ জনের মৃত্যু হয়েছে।
এর আগে শনিবার (১০ জুলাই) খুলনা বিভাগে করোনাভাইরাসে ৪৬ জনের মৃত্যু হয়েছিল। আর শুক্রবার বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।
এমবি





