বাংলাদেশ রেলওয়ে পোষ্য সন্তানদের চাকরিতে নিয়োগ দেয়ার দাবিতে মানববন্ধন ও রেলমন্ত্রীর নিকট স্মারকলিপি দিয়েছেন রেলওয়ে শ্রমিক কর্মচারী পোষ্য পরিষদের নেতৃবৃন্দ। সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ২দফা দাবিতে মানববন্ধ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হারুনর রশিদ ভূঁইয়া,সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনিরুজ্জামান মনির,কার্যকরি সভাপতি রূপম ভট্টাচার্য,সহ সভাপতি নুর হোসেন ভুটান,যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক নারগিস পারভিন,অর্থ সম্পাদক শিবলুর রহমান,দপ্তর সম্পাদক আলমগীর সরকার প্রমুখ।
মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনিরুজ্জামান বলেন,রেলওয়ের বিধি বিধান অনুযায়ী ব্রিটিশ-ভারত কালীন সময়ে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীর পরিবারের একজন পোষ্য হিসাবে বাধ্যতামূলক চাকরি পাওয়ার নিয়ম ছিল। বাংলাদেশে সে নিয়ম বাতিল করে পোষ্য কোটা ৪০% করা হয়েছে।
দুঃখের বিষয় সে কোটার নিয়মও মানা হয়নি। সে কোটাও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে পূরণ করা হয়। আমরা অসহায় শ্রমিক কর্মচারিদের সন্তানরা অর্থের বিনিময়ে চাকরি পাওয়া সম্ভব নয়। কারণ আমাদের অভিভাবকদের বেতন দ্বারা সংসার চালানোই কষ্টকর।
পোষ্যরা শিক্ষিত হলেও চাকরির অভাবে বেকারত্বের অভিশাপ বহন করতে হচ্ছে,মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। অপরদিকে কোনো কোনো পোষ্য পরিবার থেকে দু-তিনজন করে চাকুরি পাচ্ছে,যা নিয়ম নীতির পরিপন্থী।
মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ পোষ্যদের যোগ্যতা অনুসারে আনুপাতিক হারে স্থায়ী শূণ্যপদে চাকুরি এবং নিয়োগের ক্ষেত্রে বয়স ৩০ এর স্থলে ৩৫ বৎসর করার দাবি এবং বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় রেলমন্ত্রীর নিকট একটি স্মারকলিপি পেশ করেন।
পরিষদে দাবিগুলো হলো,পোষ্যদের যোগ্যতা অনুসারে আনুপাতিক হারে স্থায়ী শূন্যপদে চাকুরি দিতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে বয়স ৩০ এর স্থলে ৩৫ বৎসর করতে হবে।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
জাতীয়
রেলওয়ে শ্রমিক-কর্মচারী পোষ্যদের চাকরির দাবিতে মানববন্ধন
বাংলাদেশ রেলওয়ে পোষ্য সন্তানদের চাকরিতে নিয়োগ দেয়ার দাবিতে মানববন্ধন ও রেলমন্ত্রীর নিকট স্মারকলিপি দিয়েছেন রেলওয়ে শ্রমিক কর্মচারী পোষ্য পরিষদের নেতৃবৃন্দ। সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ২দফা দাবিতে মানববন্ধ করেন তারা





