কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা পাগলির বিল এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাস চালক রানা পাল (২০) নিহত হয়েছে । এ সময় আরো ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।

নিহত চালক কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও পালপাড়া এলাকার রতন পালের ছেলে।

শনিবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই মো. জামাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে। আহতদের মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএইচ