কুমিল্লা সদর উপজেলার যষপুর এলাকার তোফাজ্জল হোসেন হত্যা মামলায় তিন জনের ফাঁসি ও চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক চমন চৌধুরী আসামী আবু তাহের ওরফে ছরু মিয়া, মোঃ ছালাম ওরফে লিটন ও জহিরুল ইসলাম জহিরকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় আসামী মোঃ বাহার ওরফে রোজেন, মোঃ আব্দুল মান্নান, মোঃ সাহেব আলী, মোঃ আরিফুজ্জামান ওরফে ইমন ও মোঃ মিজানুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উল্লেখ্য, ২০১০ সালের অক্টোবরে কুমিল্লা কোতয়ালী মডেল থানার যশপুর এলকায় মধ্যরাতে তোফাজ্জলের বাড়িতে ডাকাতি করার সময় তাকে হত্যা করে। পরে নিহতের চাচা হারুনুর রশিদ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয় কুমিল্লা কোর্ট ইন্সপেক্টর শ্রভ্রত ব্যানার্জি জানান, কুমিল্লা কোতয়ালী থানার খুনসহ ডাকাতি মামলায় তিন জনের ফাঁসিও চার জনের যাবজ্জীবন দেয় আদালত।

কেএইচ