বিভাগ করার দাবিতে মানববন্ধন করেছে ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন যুব পরিষদ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে যুব পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্ত্যেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এম. এ. হান্নান এমপি বলেন, ময়নসিংহকে বিভাগ হওয়ার সকল যৌক্তিক কারণ রয়েছে। কিন্তু ময়মনসিংহকে বিভাগ না করে পাশ কাটিয়ে যাচ্ছে একটি মহল। বৃহত্তর ময়মনসিংহকে বিভাগ করার দাবি আমাদের নাগরিক অধিকার, আড়াই কোটি মানুষের একটি নৈতিক দাবি।
প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের লোকজন ময়মনসিংহবাসীকে আশ্বাস দেয়ার পরেও বিভাগ হচ্ছে না। ময়মনসিংহের মানুষের সঙ্গে প্রতারণ করা হচ্ছে। আমরা মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিকট অবিলম্বে বিভাগ বাস্তবায়নে জোর দাবি জানাই।
বক্তারা বলেন, ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন আমাদের অঙ্গিকার। যে যেখানে আছি ভাই ময়মনসিংহ বিভাগ চাই, রাজনীতি যার যার বিভাগের দাবি সবার, মোদের দাবি একটাই ময়মনসিংহ বিভাগ চাই।
বক্তারা আরও বলেন, ময়মনসিংহ বিভাগ হলে বৃহত্তর ময়মনসিংহের আড়াই কোটি জনগণ সহজে, সুলভে ও কম সময়ে বিভাগীয় পর্যায়ে রাষ্ট্রীয় সেবা পাবে। ময়মনসিংহের মর্যাদা বৃদ্ধি পাবে;সকল মানুষ বিভাগীয় দপ্তরের সকল সুবিধা ভোগ করবে; আলাদা ময়মনসিংহ শিক্ষাবোর্ড স্থাপিত হবে; মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নিত হবে; একটি অর্থনৈতিক জোন স্থাপিত হবে; আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নীত হবে; রাষ্ট্রীয় হিস্যায় জাতীয় উন্নয়নে সরকারি চাকুরিতে এই অঞ্চলের মানুষের অধিকার পরিপূর্ণভাবে নিশ্চিত হবে।
এসময় আরও বক্তব্যে রাখেন-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বৃহত্তর ময়মনসিংহ জেলা সমিতির সভাপতি মো. ফকির আশরাফ, আইজিপি মো. হান্নান খান, ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, যুব পরিষদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দীন আহমেদ (শাহিন) প্রমুখ।
[b]ঢাকা ১৭ মে, এইচএম (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]