ঝিনাইদহ শহরের চর মুরারীদহ গ্রামে ১১ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে তার চাচাতো ভাই।

শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সকালে ওই ছাত্রী তার চাচা মতিয়ারের ঘরে বসে টিভি দেখছিল।

এ সময় তার চাচাতো ভাই দিদার (১৫), দিদারের বন্ধু নজরুল ইসলামের ছেলে পল্টু (১৪) ও শহিদুল মন্ডলের ছেলে শান্ত (১৫) ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দিদার ও পল্টু ওই শিশুর হাত-মুখ চেপে ধরে এবং শান্ত তাকে উপযুপরি ধর্ষণ করে।

পরে শিশুটির আত্মচিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এলে ধর্ষক শান্ত ও তার সহযোগীরা পালিয়ে যায়। এরপর বিকেল ৫টায় ওই শিশুকে হাসপাতালে ভর্তি করে তার পরিবার।

ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রেজিনা আক্তার জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ওই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষক ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।

এসএইচ