পিরোজপুরের ইন্দুরকানী বাজারের সংলগ্ন পুলটি কার্গোর ধাক্কায় বিদ্ধস্ত হওয়ায় হাজার হাজার পথযাত্রীর ভোগান্তি শিকার।
রোববার উপজেলার ইন্দুরকানী বাজারের সংলগ্ন ঝুঁকিপূর্ন পুলটির নিচ দিয়ে একটি মালবাহী কার্গো যাওয়ার সময় ধাক্কা লাগলে পুলের মাঝখান থেকে ভেঙ্গে বিদ্ধস্ত হয়েছে। পুলটি বিদ্ধস্ত হওয়ায় বাজার সহ বিভিন্ন স্কুল কলেজের যাতায়াতের চরম ভোগান্তি হচ্ছে।
পথচারী আবুল কালাম গাজী জানায়, এই পুলটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পরেছিল। এই পুলটি বিভিন্ন এলাকার লোকজনের এক মাত্র যাতায়াতের পথ। প্রতিদিন গরে কয়েক হাজার স্কুলগামী ছাত্র-ছাত্রীরা আসা যাওয়া করে। পুলটি ভেঙ্গে যাওয়ার কারনে স্কুল গামী ছাত্র-ছাত্রীদের চরম ভোগান্তির শিকার হবে।
ব্যবসায়ী নজরুল খান জানায়, ঝুকিপূর্ণ পুলটি পুননির্মানের জন্য বিভিন্ন মহলে কয়েক বছর যাতৎ লিখিত আবেদন করা হয় কিন্তু কোন প্রতিকার পাওয়া যায়নি । লক্ষাধিক মানুষের একমাত্র যাতায়তের পুলটি থাকায় কয়েকবার স্থানীয় জনগন সংস্কার করে করে পুলটি ব্যবহার করেছে কিন্তু বর্তমানে যে অবস্থা হয়েছে তাতে এই পুল ব্যবহার অনুপযোগী।
উপজেলা জাতীয় পার্টির(জেপি) সভাপতি সাবেক পত্তাশী ইউনিয়ন চেয়ারম্যান আছাদুল কবির স্বপন জানায়, পুলটির পুননির্মানের জন্য এই আসনের সংসদ সদস্য মাননীয় পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু মহোদয়কে জানানো হয়েছে, তিনি আশ্বাস দিয়েছেন খুব তারাতারি পুননির্মানের কাজ করা হবে।
উপজেলা সহকারী প্রকৌশলী হাজ্জাজ হোসেন জানায়, ইন্দুরকানী বাজার সংলগ্ন জরাজীর্ন পুলটি জেলা পরিষদের আওতাধীন মেরামতের জন্য উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ সাপেক্ষ্যে পুননির্মান করা হবে।
এমই





