কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা অংশ নেন। 

বৃহস্পতিবার সকাল ১০ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগ সমর্থিত সভাপতি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেন

এবং বিএনপি ও জামায়াত সমর্থিত সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মুহাম্মদ ফখরুল ইসলামসহ দুটি প্যানেলে ১৯টি পদে ৩৮ জন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে ১৭২ জন আইনজীবী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এমকে