নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মানছুরা খাতুন (৩০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০৯ আগস্ট) সকালে উপজেলার বিশনন্দী গ্রামে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামের কাবুলের স্ত্রী ও একই গ্রামের হারুনের মেয়ে।

পুলিশ জানায়, ১১ বছর আগে বিশনন্দী গ্রামের হারুনের মেয়ে মানছুরার সঙ্গে একই গ্রামের রশিদের ছেলে কাবুলের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো। সংসারে জমি বণ্টন নিয়েও দ্বন্ধ ছিলো তাদের মধ্যে।

এরই মধ্যে ভোরে কাবুলের ঘরে মানছুরার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিউল আজম বলেন, ‘হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

 

এমএনজে