ইসলামী ছাত্রশিবিরের টাঙ্গাইল শহর শাখার সাহিত্য সম্পাদক রেজাউল করিম রোববার সকালে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্না লিল্লাহী... রাজিউন)।
জানা গেছে, সকাল সাড়ে ৭টায় মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ীতে যাওয়ার পথে নাটোর বনপাড়া রোডে ট্রাকলড়ির সাথে সংঘর্ষে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়
এদিকে রেজাউল করিমের মর্মান্তিক এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী শিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান।
রোববার এক শোকবার্তায় তারা বলেন, রেজাউল করিমের মৃত্যুতে সংগঠন একজন নিবেদিত প্রাণ দক্ষ নেতৃত্ব থেকে বঞ্চিত হল। এ ক্ষতি অপূরণীয়। ইসলামী আন্দোলনকে এগিয়ে নিতে তার প্রচেষ্টা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
তারা বলেন, তার এই অকাল মৃত্যুতে ছাত্রশিবিরের সকল জনশক্তি শোকাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





