যুবলীগ নেতা ইমরান হোসেন হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে রংপুরে আধাবেলা হরতাল চলছে।

সিটি মেয়র ও পেশাজীবী বিভিন্ন সংগঠনের ডাকে সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।

এর আগে গত ১১ নভেম্বর রাতে নগরীর সাতমাথা এলাকায় সন্ত্রাসী হামলায় ৩০ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান গুরুতর আহত হন।

পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ইমরান নগরীর দোকান মালিক সমিতির নেতা ছিলেন।

এআর