চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
রোববার সকাল সোয়া ১০টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তিন বাহিনী প্রধান এবং সরকারের শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।
যুক্তরাজ্যের মুরফিল্ড আই হসপিটালে রাষ্ট্রপতির চোখের ও বুপা ক্রমওয়েল হসপিটালে হৃদযন্ত্র পরীক্ষার কথা রয়েছে।
আগামী ৩১ আগস্ট তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।
এএইচ





