নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার করালিয়া নামক স্থানে সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে সিএনজি চালিত অটোরিকসা ও মাটিবাহী ট্রাক্টর ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়।

আজ সকাল ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে, রোজিনা বেগম (৬০), স্বামী মোঃ বাবুল, গ্রাম- মধ্যম করিমপুর, সোনাপুর উপজেলা-সদর, আবদুল্যা আল মামুন (২৮), পিতা- আবু জাফর, গ্রাম- নরোত্তমপুর, উপজেলা- কবিরহাট ও সিএনজি অটোরিকশা চালক মোঃ নাসের (৩০), পিতা- আজহার আলী, গ্রাম- বাটইয়া, উপজেলা- কবিরহাট। আহতরা হলো- মোঃ বাবুল (৬০), মৌসুমী (১৮) ও স্বপ্না রাণী (২০)।

প্রত্যক্ষদর্শী ও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান সাজিদ জানান, সকাল ১১ টায় একটি চালিত অটোরিকশাযোগে কবিরহাট উপজেলা থেকে কোম্পানীগঞ্জ বসুরহাট যাওয়ার পথে কবিরহাট-বসুরহাট সড়কের করালিয়া রেজিষ্ট্রি অফিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে মালবাহী একটি ট্রাক্টরটলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলে নাসের ও আবদুল্যা আল মামুন ঘটনাস্থলে মারা যায়। স্থানীয় লোকজন আহতদেরকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাৎক্ষনিকভাবে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে প্রেরণ করে।

হাসপাতালে পৌঁছার আগেই রোজিনা মৃত্যুবরণ করে। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এসএইচ